কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ এ ০৫:৩৩ PM

অর্জনসমূহ

কন্টেন্ট: পাতা

গত তিন বছরের অর্জনসমূহ: [২০১৮, ২০১৯, ২০২০]

প্রাথমিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে বর্তমান সরকার সমতা ভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিনকরণে পাটগ্রাম উপজেলায় ৭০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়রণ করে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকের পদ দ্বিতীয় শ্রেণিতে উন্নীতকরণসহ সহকারী শিক্ষকের বেতন একধাপ উন্নীত হয়েছে। শিক্ষক : শিক্ষার্থী এবং শিক্ষার্থী : শ্রেণিকক্ষের অনুপাত হ্রাসকরণের লক্ষ্যে এ উপজেলায় নতুন শিক্ষকের ৮০টি নতুন পদ সৃষ্টিসহ ৮০ জন শিক্ষকের নিয়োগ প্রদান করা হয়েছে। বিদ্যালয় পর্যায়ে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নলকূপ স্থাপনসহ ১০৯টি ওয়াশব্লক নির্মাণ করা হয়েছে। বাস্তব চাহিদার আলোকে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১টি করে মোট ৬৬টি দপ্তরি কাম প্রহরী পদ সৃজন করা হয়েছে। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সকল শিক্ষার্থীর মধ্যে ২০২০ সালে বিনামূল্যে ১২৭৯৫০০(বার লক্ষ উনআশি হাজার পাঁচশত) বই বিতরণ করা হয়েছে | তাছাড়া, ঝরে পড়া রোধসহ প্রাথমিক শিক্ষা সমাপনের লক্ষ্যে দরিদ্র পরিবারের শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় ২৯ হাজার ৬ শত ৫১ জন শিক্ষার্থীকে উপবৃত্তি এর আওতায় আনা হয়েছে। ১৪২ টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল গঠন করা হয়েছে। ১৪২ টি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি গঠন করা হয়েছে। এছাড়াও ১৪২ টি বিদ্যালয়ে টিফিন বক্সের মাধ্যমে শিক্ষার্থীরা দুপুরের খাবার নিয়ে আসে। বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বিকেন্দ্রীকরণের মাধ্যমে ১৪১টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান (SLIP) বাস্তবায়নের জন্য বিদ্যালয় প্রতি বাৎসরিক ৫০ থেকে ৭০ হাজার টাকা করে বরাদ্দ প্রদান করা হচ্ছে। ২০০৯ সাল থেকে নিয়মিতভাবে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। ২০১২ সাল হতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট পরিচালিত হয়ে আসছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৬ সালে জাতীয় পর্যায় টেপুরগারি বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি চ্যাম্পিয়ন হয় এবং ২০১৮ সালে জাতীয় পর্যায় রানার্স আপ হয়| ২০১৮ সাল জাতীয় পর্যায় দীর্ঘলম্ফে সরদার পারা প্রাণকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি চ্যাম্পিয়ন হয় জাতীয় শিশু পুরষ্কার ২০১৯ প্রতিযোগিতায় জাতীয় পর্যায় ১০০ মিটার দৌড়ে পাটগ্রাম শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়টি চ্যাম্পিয়ন হয় ১১৩টি বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া এবং সাউন্ড বক্স সরবরাহ করা হয়েছে।

২০১৯-২০ অর্থবছরের প্রধান অর্জনসমূহ:

⇒ নির্ধারিত সময়ে শিক্ষাথীদের মধ্যে বিনামূল্যে বই বিতারণ

⇒ ৩য় ও ৫ম শ্রেণির শিক্ষার্থীর বাংলা পঠন দক্ষতা অর্জন

⇒ দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও স্কুল ফিডিং এর আওতায় আনায়ণ

⇒ বিদ্যালয় পর্যায়ে উন্নয়ণ পরিকল্পনা (স্লীপ) বাস্তবায়ন।

⇒ বিদ্যালয় পর্যায়ে খে⇒লাধুলাসহ সহপাঠক্রমিক কার্যক্রম জোরদার করা

⇒ ই-মনিটরিং এর আওতায় পরিদর্শন কার্যক্রম ফলপ্রসূ ও জোরদার করা

⇒ প্রাথমিক বিদ্যালয়ের সাথে স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত করা।

  • সূত্র- উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়, পাটগ্রাম, লালমনিরহাট
ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন